ত্রাণ নিতে গিয়ে লাশ হয়ে ফিরল ৭ বছরের প্রান্ত

২৯ আগস্ট ২০২৪, ১২:০৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
ত্রাণ নিতে গিয়ে লাশ হয়ে ফিরল ৭ বছরের প্রান্ত

ত্রাণ নিতে গিয়ে লাশ হয়ে ফিরল ৭ বছরের প্রান্ত © সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় ত্রাণবাহী গাড়ি থেকে খাবার নিতে গিয়ে ট্রাকচাপায় জাদরুল ইসলাম প্রান্ত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রান্ত উপজেলার উত্তর আলীপুর গ্রামের হুমায়ূন কবির ও স্ত্রী রিজিয়া খাতুনের সন্তান।

জানা যায়, বিয়ের পরে প্রায় তিন যুগ নিঃসন্তান ছিলেন হুমায়ূন-রিজিয়া। সন্তানের আশা যখন এক প্রকার ছেড়ে দিয়েছিলেন, সে সময় বিয়ের ৩০ বছর পর তাদের ঘর আলো করে কোলে আসে প্রান্ত। দীর্ঘ অপেক্ষার সন্তানকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন রিজিয়া।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে সিলোনীয়া এলাকায় একটি ত্রাণবাহী গাড়ি থেকে রান্না করা বিরিয়ানির প্যাকেট বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা। এসময় জাদরুল বিরিয়ানি নেওয়ার জন্য গাড়ির পেছনে ছুটছিল। এক পর্যায়ে তার পেছনে থাকা আরেকটি ট্রাক জাদরুলকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬