সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ উদ্ধারের কথা জানাল মেঘালয় সরকার

২৮ আগস্ট ২০২৪, ১০:১২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM

© সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার। আজ বুধবার গুয়াহাটি বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মেঘালয় রাজ্য সরকার একটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে; যার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটি ইসহাক আলী খান পান্নার।’ 

এর আগ গত শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার সময় ইসহাক আলী খান পান্নার মারা যাওয়ার খবর আসে। তিনি পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে মারা যান বলে জানা যায়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে মেঘালয় রাজ্যের উমকিয়াং থানার টহল পুলিশ। 

উল্লেখ্য, ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন। 

তাঁর স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মারা যান। তিনি সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়নে ৪ লংমার্চ করবে ১১ দল, ঢাকায় মহাসমাবেশ
  • ০৬ আগস্ট ২০২৬
জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬
বারবার শুকনো কাশি? হতে পারে পেটের এই নীরব রোগ
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের পেটানোর নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের
  • ০৬ আগস্ট ২০২৬
‎বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি শুধু নিয়মিত শিক্ষার্থীদের হওয়া…
  • ০৬ আগস্ট ২০২৬
বর্ষাকালে লবণ-চিনি শুকনো রাখার সহজ ও কার্যকর ৬ উপায়
  • ০৬ আগস্ট ২০২৬