প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ

২৮ আগস্ট ২০২৪, ০৯:১৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
মো. মাহফুজ আলম

মো. মাহফুজ আলম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন : বিদেশে পাচার হওয়া টাকা পুনরুদ্ধারে কাজ শুরু : ড. ইউনূস

মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন : নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়: ড. ইউনূস

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
×