রাফসান দ্য ছোটভাইকে ১৬ লাখ টাকা জরিমানা

২৮ আগস্ট ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান

কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান © সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ‘রাফসান দ্য ছোট ভাই’ খ্যাত জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস “ব্লু” সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন রাফসান।

গত বছরের ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ‘ব্লু’ নামের নতুন পানীয় আনার ঘোষণা দেন ইফতেখার রাফসান। এরপর ‘ব্লু’ নিয়ে নানা আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই “ব্লু” নামের পানীয়টি বাজারজাত করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।

ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান এ মামলা করেন। সেই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ মামলায় ইফতেখার রাফসান গত ২৬ জুন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন পান তিনি।

এর আগে, গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান চালানো হয়। ১৭ মে তা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত “মেসার্স ড্রিংকব্লু বেভারেজ” প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে “ইলেক্ট্রোলাইট ড্রিংক” পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিংকসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‍“ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮” এর ৪১ ধারায় ইফতেখার রাফসানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দেশে অনলাইনের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের একজন ‘রাফসান দ্য ছোট ভাই’। খাবার নিয়ে প্রচারিত তার ভিডিও বেশ প্রচার পায়। 

ট্যাগ: জাতীয়
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রব…
  • ২২ এপ্রিল ২০২৬
আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬