জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

২৮ আগস্ট ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল © সংগৃহীত

জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি বুধবার (২৮ আগস্ট) প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

শিশির মনির বলেন, যে অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি। এ কারণে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা বসে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পেছনে জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ ছিল আওয়ামী লীগ ও সরকারের। সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি বদলে যায়।

ট্যাগ: জামায়াত
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬