হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

২৮ আগস্ট ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাতিরঝিল

হাতিরঝিল © ফাইল ছবি

রাজধানী হাতিরঝিলের লেকের পানিতে ডুবে মারা গেছেন রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী। নিহত রাহানুমা জি-টিভির নিউজরুম এডিটর বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নারী সাংবাদিক রাহানুমার বাড়ি রাজধানীর কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই ওই নারীকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close