ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান

২৮ আগস্ট ২০২৪, ০৮:৩৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
ড. ইউনূস ও এরদোয়ান

ড. ইউনূস ও এরদোয়ান © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে এরদোয়ান বলেন, তুরস্ক বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে।

বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবে তুরস্ক।

বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়ায় মুহাম্মদ ইউনূস তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

তুর্কি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে তুরস্কে সফরের আমন্ত্রণ জানান। ড. ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন। সূত্র: বাসস

ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
close