কারখানার নিরাপত্তা দেওয়া হবে, আপনারা ব্যবসা করেন

২৭ আগস্ট ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা ব্যবসা করেন, কারখানার নিরাপত্তা দেওয়া হবে। কারখানার নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সবাই নিয়োজিত আছে। কয়েকদিন পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করবে।’

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এ আশ্বাস দেন উপদেষ্টা। ব্যবসার পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বায়ারদের ভালো পরিবেশ দেওয়া হবে। পরিবেশ মানে রোদ-বৃষ্টি নয়, এককথায় ব্যবসার পরিবেশ। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার জন্য সবকিছু করবো। বায়ারদের আস্থার অভাব ছিল এটা মিট-আপ হয়েছে।’

ব্রিটিশ সরকারের সহায়তার বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘ব্রিটিশ সরকার আমাদের সবসময় নানা ক্ষেত্রে পাশে থাকবে। ট্যাক্স, ভ্যাট রিফর্মের ক্ষেত্রে সহায়তা করবে। দেশের ব্যবসা ও উন্নয়নে আমাদের সহায়তা দেবে ব্রিটিশ সরকার।’

ট্যাগ: জাতীয়
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬