৭ দিন পর স্যাটেলাইট সম্প্রচারে ফিরল সময় টিভি

২৭ আগস্ট ২০২৪, ০৭:৩৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
সময় টিভি

সময় টিভি © সংগৃহীত

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৯ আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। তবে নতুন ব্যবস্থাপনায় স্যাটেলাইট সম্প্রচারে ফিরেছে সময় টেলিভিশন।  

সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট থেকে আবার সম্প্রচার শুরু করেছে সময় টিভি। আদালতের নির্দেশনা মোতাবেক পুনরায় স্যাটেলাইটে সম্প্রচার শুরু হলো। 
 
সময় টিভির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ১১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ছাত্রদল নেতা আকরামের

সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের জানান, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচারে আসছে। এতে আইনগত কোনো বাধা নেই। আমরা শুনানিতে আপিল বিভাগে বলেছি, সাত দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬