ঐক্যের ডাক দিলেন উপদেষ্টা নাহিদ

২৬ আগস্ট ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
নাহদি ইসলাম

নাহদি ইসলাম © সংগৃহীত

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সবাইকে বিদেশি শক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী তিথি উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই উল্লেখ করে নাহিদ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই।

দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে বাইরের দেশের শক্তিকে রুখে দিতে হবে। এ সময় বাংলাদেশ থেকে সব ধরনের বৈষম্য ও নিপীড়ন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬