আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার সিএমএইচে

২৬ আগস্ট ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
গুলিবিদ্ধ দুইজন ছাত্রের সফল অস্ত্রোপচার

গুলিবিদ্ধ দুইজন ছাত্রের সফল অস্ত্রোপচার © আইএসপিআর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওই দুই শিক্ষার্থীর নাম মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেন। আজ সোমবার (২৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

আইএসপিআর জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) ঢাকা সিএমএইচে সফল অস্ত্রোপচার করা হয়। তিনি গত ১৯ জুলাই তারিখে ডান কাঁধে গুলিবিদ্ধ হন এবং তার ডান কাঁধের হাড় ও ধমনি ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকার হৃদ্‌রোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিলে হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচ এর চিকিৎসকগণের আলোচনার ভিত্তিতে তাকে ২৫ আগস্ট  দিবাগত রাতে ঢাকা সিএমএইচে আনা হয় এবং দ্রুততার সাথে দীর্ঘ ৬ ঘণ্টা সময় ধরে সিএমএইচের ভাস্কুলার টিম কর্তৃক সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে অস্ত্র প্রচার করা হয়। বর্তমানে মো. রাফি হোসেন আশঙ্কা মুক্ত আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, অপরজন মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩) গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয় এবং গুলিটি তার মেরুদণ্ডের পিছনে আটকে যায়। পরবর্তীতে ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মো. মমিন হোসেন ভালো আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬