ফরেন ক্যাডার না হয়েও ভারতে দায়িত্বে ছিলেন দুই কূটনীতিক

২৬ আগস্ট ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
শাবান মাহমুদ ও রঞ্জন সেন

শাবান মাহমুদ ও রঞ্জন সেন © সংগৃহীত

ফরেন সার্ভিসের ক্যাডার না হয়েও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ছিলেন সাংবাদিক শাবান মাহমুদ। একইরকম কলকাতায় ডেপুটি হাইকমিশন হিসেবে ছিলেন রঞ্জন সেন। জানা যায়, এ দুজন ফরেন সার্ভিসের ক্যাডার ছিলেন না। তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী।

তবে দুই কূটনীতিককে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি গত ১৭ অগস্ট এই নির্দেশিকা জারি করে ইউনূস সরকার। তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম কোন কূটনীতিকের চুক্তি বাতিল করে ভারত থেকে সরিয়ে দেয়া হলো। 

শাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারি (প্রেস)-এর দায়িত্বে ছিলেন। রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন। রঞ্জন সেনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। সম্প্রতি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই ঠিক করবেন।

ছাত্র আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর বিশ্বের কয়েকটি দেশে তার আশ্রয় নেওয়ার কথা হলেও, সে বিষয়েও সাম্প্রতিক কোন তথ্য প্রকাশ্যে আসেনি। শেখ হাসিনাকে ঘিরে রহস্যের মধ্যেই ঘটে গেছে দুই কূটনীতিক বরখাস্ত্রের ঘটনা। 

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬