৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন রিকশাচালকরা

২৬ আগস্ট ২০২৪, ০২:১০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
রকিশা চালকদের অবস্থান

রকিশা চালকদের অবস্থান © সংগৃহীত

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দুপুর ১২টার দিকে শাহবাগ ছেড়েছেন প্যাডেলচালিত রিকশাচালকরা। রাজধানীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন তারা। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। 

অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট। তাদের দাবি হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।

এর আগে গতকাল রোববার চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করেও বিক্ষোভ করেন তারা। দাবি মেনে নেওয়ার পরও অবরোধ চালিয়ে অরাজকতা করার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দেন। পরে তারা পালিয়ে যান। এ সময় সেনাবাহিনীর সদস্যারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এর মধ্যে গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, আপনারা কেউ কোনো কর্মসূচি দিয়ে আমাদের ঘেরাও করে কাজের ব্যাঘাত ঘটাবেন না। কোনো দাবি-দাওয়া থাকলে লিখিতভাবে আমাদের কাছে পেশ করুন। আমরা সেটি বিবেচনা করব।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬