কমিটিতে থাকা অবস্থায় জামায়াতে যোগদান ছাত্রলীগ নেতার

২৬ আগস্ট ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন আহমদ শরীফ সামি

সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন আহমদ শরীফ সামি © সংগৃহীত

রাজনীতির পট-পরিবর্তনের সঙ্গে সঙ্গে আওয়ামী ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ সামি।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। জামায়াতে যোগ দেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা।

আরও পড়ুন: নিবন্ধন ফেরত, নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের চেষ্টায় জামায়াত

এদিকে, জামায়াতে ইসলামীর রাজনীতিতে সামির যোগদান করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে আহমদ শরীফ সামি জানান, ছাত্রলীগের রাজনীতি ছেড়ে স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এ নিয়ে এখন আর কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬