আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়ে হুশিয়ারি নাহিদের

২৬ আগস্ট ২০২৪, ১২:১১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। আনসাররা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে উল্লেখ করে অন্তর্বতী সরকারের এই উপদেষ্টা বলেন, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের গেটে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা আজ ঐক্য ধারণের আহ্বান জানিয়েছেন। আমরা আনসারদের সব দাবি-দাওয়া মেনে নেব বলে আশ্বাস দিয়েছিলাম। এর জন্য আমরা সময় চেয়েছিলাম। কিন্তু এরপরেও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

তিনি বলেন, 'এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬