পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ে সেনাবাহিনী

২৫ আগস্ট ২০২৪, ১০:১০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ রবিবার (২৫ আগস্ট) রাত ৯টার পর সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে শিক্ষার্থীরা রেলমন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন এবং আনসার সদস্যরা জিরো পয়েন্ট এলাকায়। সম্পূর্ণ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬