নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়: ড. ইউনূস

২৫ আগস্ট ২০২৪, ০৭:৪০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনুস

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনুস © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনুস বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্ঠামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।

চলতি মাসের ৮ তারিখে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সেই সময় তিনি প্যারিসে ছিলেন।

নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ০২ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৮ মার্চ
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, আবার বহিষ্কৃত যুবদল নেতা রুবেল
  • ০২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বিরোধী দলকে মৌখিকভাবে বলা হয়ে…
  • ০২ মার্চ ২০২৬
আরও সময় পাচ্ছেন অধ্যাপক নিয়াজ, সার্চ কমিটির মাধ্যমে ঢাবির ন…
  • ০২ মার্চ ২০২৬
পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশে সরকারি কর্মচারীদের ৫ যুক্তি
  • ০২ মার্চ ২০২৬