মাদ্রাসায় যাওয়ার পর নিখোঁজ, চার দিন পর মেয়ের খোঁজ পেলেন বাবা

২৫ আগস্ট ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
মাদ্রাসায় যাওয়ার চার দিন পর খোঁজ পেলেন বাবা

মাদ্রাসায় যাওয়ার চার দিন পর খোঁজ পেলেন বাবা © সংগৃহীত

চারদিন পর মেয়ে সাদিয়া আক্তারের দেখা পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবা সাইফুল ইসলাম। মাদ্রাসায় যাওয়ার পর আর খোঁজ পাননি মেয়ের। চার দিন ধরে এ নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন সাইফুল ইসলাম। যে মাদ্রাসায় সে পড়াশোনা করে, সেটির নিচতলা পুরোপুরি ডুবে যায়। আশপাশে পানি এত বেশি ছিল যে মেয়েকে খুঁজতে মাদ্রাসার দিকে এগোতে পারেননি সাইফুল। শিক্ষকদের মোবাইলফোনও বন্ধ ছিল।

রোববার (২৫ আগস্ট) পানি নেমে যাওয়ার পর সাইফুল আসেন ফেনী সদরের লালপোল এলাকাসংলগ্ন মাদ্রাসায়। একটা নৌকায় চড়ে মাদ্রাসায় গিয়ে মেয়েকে খুঁজে পান। টেনে নেন বুকে। পরে সাইফুল কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মেয়ের জন্য তার স্ত্রীর কান্না থামছে না। মেয়ে কীভাবে আছে, কী খাচ্ছে, তা জানা ছিল না। অবশেষে পেলেন তাকে।

সাইফুল জানান, তার তিন মেয়ে। বাড়িঘর পুরো ডুবে গেছে। তিনি অন্যের জমিতে খেটে যা পান, তা দিয়ে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন। ছোট মেয়েটি ওই মাদ্রাসার হেফজ শাখায় পড়ে। নাম সাদিয়া আক্তার।

বাড়িঘর ডুবে যাওয়ায় সাইফুলের পরিবার চার দিন আগে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে। সেখানে গত দুই দিন ত্রাণের খাবার খেয়েছেন। খাবারের মধ্যে ছিল বিস্কুট, মুড়ি, চিড়া। তার মেয়ে সাদিয়াও গত চার দিন মাদ্রাসায় শিক্ষকদের কাছে ছিল। সেখানে ত্রাণের খাবার খেয়েছে সে।  

সাইফুলের বাড়ি ফেনী দাদের পোল এলাকায়। তিনি জানান, গ্রামের অবস্থা ভালো নয়। রাস্তাঘাট আগে থেকেই ভাঙাচোরা ছিল। বন্যার কারণে আরও খারাপ অবস্থা হবে।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬