ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরলেন শামা ওবায়েদ

২৫ আগস্ট ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
 শামা ওবায়েদ

শামা ওবায়েদ © ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ গত ২১ আগস্ট ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও একজন নিহতের ঘটনায় নিজের অবস্থান ব্যক্ত করেছেন। রবিবার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি  উল্লেখ করেন, ‘গেলো ২১ আগস্ট ফরিদপুরে সংঘর্ষের ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। দলের পক্ষ থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি চালিয়ে যাচ্ছি। ২১ আগস্টের সংঘর্ষ ও নিহতের ঘটনা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।’

বিএনপির প্রভাবশালী এই নেতা দাবি করেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত অনেকেরই ছবি ও নামসহ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনসহ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য।’

বিবৃতিতে শামা ওবায়েদ নিজেকে ‘বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে’ উল্লেখ করেন।

তিনি বলেন, ‘প্রথমত, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মহাসচিব  প্রয়াত কেএম ওবায়দুর রহমানের জন্মস্থান এবং আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দায় ২১ আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত হয়েছে, তাকে আমি পূর্ণাঙ্গ সমর্থন জানাই। পরবর্তী সময়ে ২৪ আগস্ট আমাকে আসামি করে একটি  হত্যা মামলায় হয়েছে । সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি।’

উল্লেখ্য, ফরিদপুরের ঘটনায় শামা ওবায়েদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করেছেন তারেক রহমান।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close