সাবেক বিচারপতি মানিক হাসপাতালে

২৫ আগস্ট ২০২৪, ০৭:৫৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
সাবেক বিচারপতি মানিক হাসপাতালে

সাবেক বিচারপতি মানিক হাসপাতালে © সংগৃহীত

ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে আটক সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের অভ্যন্তরীণ অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অণ্ডকোষে আঘাত লেগেছে। রাতে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছেন।

সিলেটের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক বিচারপতি মানিককে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে আদালত নির্দেশ দিয়েছিলেন। আদালত থেকে কারাগারে নিয়ে আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সাবেক বিচারপতি মানিকের একটি অণ্ডকোষে আঘাত লেগেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। রাত ১১টার দিকে তাকে হাসপাতালের দ্বিতীয় তলার আইসিইউতে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬