পূজা উদযাপনের টাকা বন্যার্তদের দেবে রাজশাহী আবাসিক পূজা কমিটি

২৪ আগস্ট ২০২৪, ১১:০০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বন্যা

বন্যা © ফাইল ছবি

দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় জন্মাষ্টমীর শোভাযাত্রা উদযাপনের টাকা বন্যার্তদের সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর ভদ্রা আবাসিক পূজা উদযাপন পরিষদ।

শনিবার (২৪ আগস্ট) ভদ্রা আবাসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি তাদের অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

তাদের সিদ্ধান্তগুলো হলো, যতটা সম্ভব কৃচ্ছ্রসাধন করে জন্মাষ্টমী উদযাপন করা এবং সেখান থেকে একটা অংশ বন্যার্তদের সাহায্যের (৫০ হাজার) টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে, পূজার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হবে, পূজা মণ্ডপের সামনেও বক্স থাকবে, কেউ চাইলে পূজার দিন অর্থ সহায়তা দিতে পারবে।

রাজশাহী ভদ্রা আবাসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার সরকার বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর। আমরা আমাদের জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি। এখানে বিষয়টি হলো আমরা অর্থ দান করছি না। আমরা আমাদের ভাই বোনদের জন্য সমব্যাথী। ওখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

ট্যাগ: বন্যা
নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬