হালদার বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে

২৩ আগস্ট ২০২৪, ০১:১৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
ছড়িয়ে পড়া ভিডিও

ছড়িয়ে পড়া ভিডিও © সংগৃহীত

চট্টগ্রামে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হালদা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই নদীর নাজিরহাট এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় এই উপজেলা প্লাবিত হতে শুরু করেছে। হু হু করে পানি ঢুকছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নাজিরহাট পুরনো ব্রিজ এবং নতুন ব্রিজের মাঝামাঝি জায়গায় নদীর পশ্চিম পাশের বাঁধ ভেঙে যায়। 

বাঁধ ভেঙে যাওয়ায় পানি হু হু করে হাটহাজারীর ফরহাদাবাদের দিকে ঢুকে পড়তে থাকে। বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, নজিরহাট এলাকায় হালদা নদীর বাঁধ ভাঙে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রায় ১৫ ফুটের মতো বাঁধ ভেঙে পানি দ্রুতগতিতে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে অনেক বাড়িঘর তলিয়ে গেছে।

হালদার বাঁধ ভেঙে যাওয়ায় পানি হাটহাজারীর ফাহাদবাদের দিকে যাচ্ছে। এদিকের পানি ফটিকছড়িতে যাওয়ার সম্ভাবনা কম। তাদের আশঙ্কা রাতের মধ্যে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড। ইতিমধ্যে ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, হালদার বাঁধ ভেঙে যাওয়ায় নাজিরহাট, মন্দাকিনী ফরহাদাবাদ এবং সুয়াবিল এলাকা প্লাবিত হচ্ছে।

মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬