রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

২২ আগস্ট ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
বিএনপি

বিএনপি © লোগো

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।  জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন।

এদিকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  ২১ আগস্ট বিকেলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।

ট্যাগ: বিএনপি
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬
অপরাধে জড়ানো প্রতি তিন শিশুর একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ,…
  • ১৫ অক্টোবর ২০২৬
হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬