মধুপুরে পরিবর্তনের অগ্রদূত মেহেদী হাসান শিশির, গড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন

২২ আগস্ট ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
স্বেচ্ছাসেবী টিমের সদস্যবৃন্দ

স্বেচ্ছাসেবী টিমের সদস্যবৃন্দ © সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরকে নতুন করে গড়ে তোলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন একদল স্বেচ্ছাসেবী। এই স্বেচ্ছাসেবীদের নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান শিশির। তার নেতৃত্বে প্রায় ১৭টি টিম নিরলসভাবে কাজ করছে মধুপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত করতে। 

মেহেদী হাসান শিশিরের নেতৃত্বে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে সমানভাবে কাজ করছেন, শাকিল, শামীম, খোকন, জেমি, ফরিদ এবং জিদান। এই স্বেচ্ছাসেবকরা শুধু মধুপুরে নয়; পুরো দেশের জন্যই একটি উদাহরণ বলে মনে করেন স্থানীয়রা।

স্বেচ্ছাসেবী দলগুলো ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মধুপুরের চিত্র পাল্টে দিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার মনিটরিং, ময়লা পরিষ্কার, নদী দূষণ মুক্ত করা, ফার্মেসি ও হাসপাতালের কার্যক্রম মনিটরিং—সবক্ষেত্রেই তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। এছাড়াও, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব তৈরি করতে কাজ করছে তারা।

স্থানীয়রা জানিয়েছেন, মধুপুরে চাঁদাবাজ, সন্ত্রাস, এবং মাদক সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এমনকি, আহত এবং কারাবন্দি ব্যক্তিদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্বেচ্ছাসেবী দল, যা তাদের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

ট্যাগ: আন্দোলন
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬