শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে হবে: মামুনুল হক

২২ আগস্ট ২০২৪, ১২:০৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক © সংগৃহীত

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তাঁকে ভারত থেকে ধরে আনতে হবে। সব হত্যা ও গণহত্যার বিচার আদায় করতে হবে। বুধবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয় হাবিবপুর ঈদগাহ ময়দানে খেলাফত মজলিস সোনারগাঁ শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। 

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, আমরা বলেছিলাম, ভাস্কর্য করার দরকার নেই; আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। এ কথা বলায় আমাকে গ্রেপ্তার করলেন; জাতীয় সংসদে আমাকে আক্রমণ করলেন। আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিলেন। আমাদের কথা সেদিন মানলে আজ সারাদেশে এ লাঞ্ছনা বরণ করতে হতো না।

আরও পড়ুন: অবরুদ্ধ সেসিপ প্রোগ্রামের কর্তারা

তিনি বলেন, ১৬ বছর অন্ধকার সময়ে জনগণের বুকে চেপে বসে ছিল এক জালিম সরকার। মানুষ ভাবতে শুরু করেছিল, এদের হয়তো আর নামানো সম্ভব না। তাদেরও বিশ্বাস ছিল, তাদের কেউ নামাতে পারবে না। তারা মসনদ জবরদখল করে বসে ছিল। তাদের ইচ্ছা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। 

খেলাফত মজলিস সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সদস্য মাওলানা মহিউদ্দিন খান প্রমুখ।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close