আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ শিক্ষার্থীদের

২১ আগস্ট ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ

আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ © সংগৃহীত

একাধিক দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। 

আজ বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যমুনা থেকে বের হওয়ার পথে অধ্যাপক আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা গাড়িতে অবস্থানরত অধ্যাপক আসিফ নজরুলকে তাদের চার দফা দাবি মেনে নিতে আলটিমেটাম দেন। ২০ মিনিট পর দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে আইন উপদেষ্টার গাড়ি ছেড়ে দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ৩১ বছর পর ডুম্বুর বাঁধ খুলে দেয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি ভারত

কর্মসূচিতে অংশ নেওয়া নোয়াখালী প্যারামেডিক্যাল সেন্টার অ্যান্ড এনপিসি ম্যাটসের শিক্ষার্থী মো. তানবির হোসেন হৃদয় বলেন, ডিপ্লোমা ইন মেডিক্যাল ফ্যাকাল্টি চার বছরের কোর্স শেষ করার পর একসময় তারা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে সরকারি চাকরি করতে পারতেন। ২০১০ সাল থেকে সরকার সেটি বন্ধ করে দিয়েছে। এটা ভয়াবহ বৈষম্য। আমাদের দাবি, সরকারি চাকরিতে আমাদের জন্য পদ সৃজন করতে হবে।

তিনি বলেন, শুধু তা-ই নয়, আমাদের জন্য উচ্চশিক্ষার পথও বন্ধ। চাইলে আমরা উচ্চতর কোনো পড়াশোনা করতে পারি না। দ্য স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশ বোর্ড থেকে আমাদের একসময় সার্টিফিকেট দিত। এখন বাদ দিয়ে আরেকটি নতুন বোর্ড যেটাকে ‘এলাইক বোর্ড’ বলে সেখান থেকে সার্টিফিকেট দিচ্ছে। আমরা আগের বোর্ড থেকে সার্টিফিকেট চাই।

জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬