সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে তল্লাশি স্বার্থান্বেষীদের, সতর্ক করল আইএসপিআর

২১ আগস্ট ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
ন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

ন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর © ফাইল ছবি

সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বেসামরিক পোশাক পরে সরকারি ও করপোরেট অফিস, বাসস্থান, বিপণিবিতান ও দোকানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা মোবাইল ফোনে কল করেও চাঁদাবাজির চেষ্টা করছে। 

এ বিষয়ে প্রতারিত না হয়ে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী বেসামরিক পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া কোনো অভিযান পরিচালনা করে না।

আরো পড়ুন: ক্যামব্রিজ থেকে পিএইচডি, শিক্ষকতা-গবেষণায় বর্ণাঢ্য কর্মজীবন ওয়াহিদউদ্দিন মাহমুদের

এ অবস্থায় প্রতারিত না হয়ে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করেছে আইএসপিআর। পাশাপাশি দেশেরআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬
অপরাধে জড়ানো প্রতি তিন শিশুর একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ,…
  • ১৫ অক্টোবর ২০২৬
হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬