আমিরাতে ৫৭ বাংলাদেশির মুক্তিতে সরকারি পদক্ষেপের আহ্বান আইএইচআরসির

১৫ আগস্ট ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
আইএইচআরসি

আইএইচআরসি © লোগো

সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করার বিষয়ে অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের নেতারা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো আইএইচআরসি পরিচালক (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন) বিপ্লব পার্থ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান ও নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু।

বিবৃতিতে বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা ও দমনের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। প্রবাসে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হলে বা আইনগত জটিলতায় পড়লে আইনগত সহায়তা পাওয়ার অধিকার তাদের রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ সরকার ও দূতাবাসের দায়িত্ব হচ্ছে নিজ দেশের নাগরিকদের সহায়তা করা।

বিবৃতিতে আরও বলা হয়, আইএইচআরসি মনে করে, এই অবস্থায় তাদের আইনগত সহায়তা দেওয়া এবং কুটনৈতিক আলাপ আলোচনা করা খুবই জরুরি। তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি।

নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬