জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মামলা প্রত্যাহার বৃহস্পতিবার

১৪ আগস্ট ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ছবি

ছাত্র আন্দোলনের সময় জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এ বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে বুধবার (১৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। মিথ্যা ও হয়রানিমূলক মামলাও তিনদিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছিল। তবে তা সম্ভব হয়নি। পুলিশ না থাকায় সম্ভব হয়নি।  এখন পুলিশ যোগ দিয়েছে, ৩১ আগস্টের মধ্যেই সব মামলা প্রত্যাহার করা হবে। 

আরো পড়ুন: ডিবির হারুনের সর্বশেষ অবস্থান নিয়ে যা জানা যাচ্ছে

বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে জানিয়ে তিনি বলেন, রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে। বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে বৈষম্য হয়েছে নিরসন করা হবে বলেও জানান তিনি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬