আমি পদত্যাগ করেছি: হাসিনা

১১ আগস্ট ২০২৪, ০২:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দিইনি। তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।

রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিজের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পৌঁছে দেয়া একটি বার্তায় শেখ হাসিনা বলেছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।  

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন দ্বীপ তুলে না দেয়ায় আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম।

শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত বলেও উঠে এসেছে ওই প্রতিবেদনে।

বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি।এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬