আ’লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ-  ঘটনাস্থলে আটক দু’জনের স্বীকারোক্তি

১১ আগস্ট ২০২৪, ০৮:৪৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM

© সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে এলাকাবাসী। তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ওই দু’জন হলো– ফুরশাইল গ্রামের রিফাত ও কাজীরবাগ গ্রামের তুহিন। তাদের সঙ্গে থাকা সমিত বেপারি ঘটনার পর পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে রাধাগোবিন্দ মন্দিরের ফটকের সামনে একটি বোমা ফাটায় তিন যুবক। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে রিফাত ও তুহিনকে ধরে ফেলে। এরপর তারা স্বীকার করে, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। পরে মা-বাবাকে ডেকে তাদের হাতে দু’জনকে তুলে দেওয়া হয়।

৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দোলোয়ার হোসেন জানান, বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা সত্য। তবে আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা অভিযুক্ত দু’জনকে তাদের অভিভাবকের জিম্মায় দিয়ে দেন। খবর পেয়ে শনিবার বেলা ১১টায় মালখানগর ইউনিয়ন পরিষদে সেনাসদস্যরা আসেন। কিন্তু রিফাত ও তুহিন রাতেই বাড়ি থেকে পালিয়ে গেছে।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা মাসুদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, সেনাবাহিনী এসেছিল। তবে তারা আসার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। আর কোনো নাশকতার ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে আমরা সজাগ আছি।

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৪৬ আসন শূন্য, ভর্তি আবেদনের সুযোগ শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
অবশেষে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি
  • ২৯ মার্চ ২০২৬
আদালত থেকে সুখবর পেলেন বাবর আজম
  • ২৯ মার্চ ২০২৬
১১ জেলার ডিসিকে প্রত্যাহার, তালিকা দেখুন এখানে
  • ২৯ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে কমছে না জ্বালানির সংকট, ভোগান্তিতে গ্রাহক
  • ২৯ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence