গণআন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটার মানে প্রধান বিচারপতি বুঝবেন: আসিফ নজরুল    

১০ আগস্ট ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM

© সংগৃহীত

গণআন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে তার মানে প্রধান বিচারপতি বুঝতে পারেন বলে মনে করেন- এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ দাবি করা হয়েছে। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, যে দাবি এসেছে সেটা ছাত্র সমাজের পক্ষ থেকে। এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। যখন আমরা দেখি ৬ বছরের একটা শিশু মারা গেছে, রিয়া গোপ- খুবই আবেগাপ্লুত হয়ে যাই।

তিনি বলেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন সমন্বয়করা। এত বড় একটা গণ আন্দোলন, যেখানে ১৬-১৭ বছর ধরে থাকা একটা সরকার, যে সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। ফলে ওই রকম (শিক্ষার্থীদের) জায়গা থেকে চাপ আসা, প্রত্যাশা আসার পর প্রধান বিচারপতির কী করা উচিত তা ওনার ওপর ছেড়ে দিলাম।

এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬