ড. ইনূসের সঙ্গে আবু সাঈদের বাড়ি যাচ্ছেন নাহিদ-আসিফও

১০ আগস্ট ২০২৪, ০৯:০৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
ড. ইনূসের সঙ্গে আবু সাঈদের বাড়ি যাচ্ছেন নাহিদ-আসিফও

ড. ইনূসের সঙ্গে আবু সাঈদের বাড়ি যাচ্ছেন নাহিদ-আসিফও © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও যাবেন।

শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারযোগে পীরগঞ্জে সাঈদের গ্রামের বাড়িতে যাবেন তারা। সকাল ১০টায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ড. ইউনূস। 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদ শনিবার (১০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া, শহীদ হওয়ার স্পৃহা ছড়ানো আবু সাঈদ। গণঅভ্যুত্থানে প্রধান নায়ক শহীদ আবু সাঈদ। 

তিনি আরো লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আমি রংপুর আসছি শহীদ আবু সাঈদের কবর যিয়ারত করতে। এছাড়াও বেরোবিতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে দেখা করবেন ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শনিবার (১০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আমাদের শহিদ ভাইদের কবর জিয়ারত করতে এবং আহত ভাইদের সাথে দেখা করতে আজ আমরা রংপুরে আসছি ৷

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।

ট্যাগ: জাতীয়
এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬