প্রধান উপদেষ্টার আগমণ উপলক্ষে রাস্তা হচ্ছে আবু সাঈদের বাড়িতে

১০ আগস্ট ২০২৪, ০৮:৩১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
পুলিশের গুলিতে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাওয়ার রাস্তা তৈরির কাজ চলছে

পুলিশের গুলিতে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাওয়ার রাস্তা তৈরির কাজ চলছে © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শপথ গ্রহণের দুদিন পরই এ সফর করছেন তিনি। এ উপলক্ষে আবু সাঈদের বাড়িতে যাওয়ার জন্য হচ্ছে নতুন রাস্তা।

জানা গেছে, প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে গোটা উপজেলা সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। কাজ করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ উপলক্ষে শুক্রবার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যাওয়ার রাস্তা তৈরির কাজ করেন শ্রমিকরা।

আরো পড়ুন: আজ কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে ইট দিয়ে রাস্তাটি তৈরি করছে সংশ্লিষ্ট দপ্তর। সেখানে গিয়ে দেখা গেছে, অনেক শ্রমিক বিকেল থেকে রাস্তা খুড়ে ইট দিয়ে রাস্তা বানাচ্ছেন। আবু সাঈদের বাড়ির সামনে থেকে আঙিনা পর্যন্ত খোড়া ও ইট বসানোর কাজ চলছে। এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মশিউর রহমান।

এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬