অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান

০৯ আগস্ট ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান © ফাইল ছবি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) দুপর ১২টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও দেখা জরুরি। এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসি’র বিষয়ে সিদ্ধান্ত

এছাড়াও বৈঠকে মতপ্রকাশের বিষয়ে করণীয়, শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে সরকবার সাথে আলোচনা, আর্থিক খাতগুলো সক্রিয় করতে নেতৃত্বস্থানীয় পর্যায়ে পরিবর্তন, ব্যবসায়িক পরিবর্ত সৃষ্টি, বাজারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়েছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা সম্ভব না। কারণ, এখানে কী ধরনের রিফর্ম করা হবে, তার জন্য একটি সময় লাগবে। দিনশেষে আমাদের সবারই যাত্রা যেহেতু গণতন্ত্রের দিকেই। সেজন্য কী ধরনের সংস্কার করা হবে—তার ওপর এ সরকারের মেয়ার নির্ভর করবে।

এমপি হয়ে এবার জনগণের জন্য লাইভ ক্লাস নিচ্ছেন হাসনাত আব্দুল্…
  • ১১ মার্চ ২০২৬
নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
পবিপ্রবিতে উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, রেজিস্ট্রা…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য আশীর্বাদ
  • ১০ মার্চ ২০২৬
সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
close