ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আ. লীগের নেতাকর্মীরা

২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ AM
বিএনপির সদস্য মনিরুল হক ফরাজি

বিএনপির সদস্য মনিরুল হক ফরাজি © সংগৃহীত

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তার মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ দলীয় কর্মকাণ্ডের ছবি পাওয়ার পর তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হয়। পরে তারা নিরাপদ স্থানে পৌঁছান বলে জানা গেছে।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম। পথে কয়েক জায়গার রাস্তায় উপরগাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়া আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। 

তিনি বলেন, এক পর্যায়ে আমাকে ও গাড়ি চালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কাযক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বিএনপি করে চিৎকার করে। এক পর্যায়ে মনিরুল হক ফরাজিকে ওরা ধরে নিয়ে যায়। গাড়ি ফেলে আর আমি ও গাড়ি চালক কোনভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।
  
তিনি আরও বলেন, অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে।৯৯৯- এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। আর গাড়িটি কোন সড়কের পাশে পাওয়া গেছে বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গাড়ির কাছে পৌছাতে পারিনি।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আমাদেরকে জানিয়েছেন মনিরুল হক ফরাজির অপহরণের ঘটনা। আমরা উদ্ধারের চেষ্টা করছি। সবাইকে জানানো হয়েছে। আসলে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল তার প্রমান আপনারা দেখতেই পাচ্ছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোজ খবর নিচ্ছি।

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গ…
  • ২০ নভেম্বর ২০২৬
থানার সামনে আ.লীগের বিক্ষোভ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে …
  • ২০ নভেম্বর ২০২৬
যে ৬ কারণে সময়ের আগেই সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে, সুস্থ থাক…
  • ২০ নভেম্বর ২০২৬
দুপুরের মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
  • ২০ নভেম্বর ২০২৬
বাইক শোডাউন করবে এসএসসি পরীক্ষার্থীরা, জানতে পেরে কড়া সতর্…
  • ২০ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage