ড. ইউনূসকে শুভেচ্ছা তুরস্কের, যা বললেন এরদোয়ান পত্নী

০৯ আগস্ট ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান

তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান © ইন্টারনেট

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোগান পত্নী অ্যামিন।

অভিনন্দন বার্তায় জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন অ্যামিন। তিনি বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যামিন লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসের সাফল্য কামনা করছি। 

তিনি বিশ্বাস করেন, বাংলাদেশে ড. ইউনূসের সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। এ উপলক্ষ্যে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি।

আরো পড়ুন: ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন তারেক রহমান

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এছাড়াও বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টা শপথ নিয়েছেন। তাদের শপথও পাঠ করান রাষ্ট্রপতি।

ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬