যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ

ফল প্রকাশ পর্যন্ত পুরো বিষয় পর্যবেক্ষণ করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা বলছেন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা বলছেন © সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড রোধে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত নিজে সবকিছুর তদারকি করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ জনকে ইতোমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িত অভ্যন্তরীণ বা বাহ্যিক সবাইকে আইনের আওতায় এনে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সচিবালয়ে রাত জেগে পুরো প্রক্রিয়াটি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং তা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। আজকের প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর আগামীকাল শনিবারের (১৭ অক্টোবর) মধ্যে ফলাফল প্রকাশের প্রচেষ্টা চলছে।

পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টিসহ অন্যান্য শূন্যপদে প্রথম এ নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950