বিএনপিতে নতুন নেতাকর্মী যোগদান বন্ধ

০৯ আগস্ট ২০২৪, ০৯:৩০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM

© সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ের কোনো কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের কেউ বা অরাজনৈতিক কেউ যোগ দিতে পারবে না। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্দেশনা দেন।

দলের পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে জানানো যাচ্ছে যে, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।

সব নেতাকর্মীদের এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে সারাদেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

ট্যাগ: বিএনপি
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬