অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ও ইইউ

০৯ আগস্ট ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান © বিবিসি বাংলা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গণতন্ত্র এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার এ কথা বলেছেন।

ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. মুহাম্মদ ইউনূসের আহবানকে স্বাগত জানান তারা। সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের কূটনীতিক হেলেন লা ফাভে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথু মিলার।

এদিকে ইইউ অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল কাজে তাদের সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার ১৭ জনের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এদিন রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণসহ আন্তর্জাতিক রুট চালুর দ…
  • ৩১ মার্চ ২০২৬
মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence