দ্বিতীয় দিনেও দুদকে আসেননি চেয়ারম্যান ও দুই কমিশনার

০৮ আগস্ট ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
দুদক লোগো

দুদক লোগো © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দ্বিতীয় দিনেও আসেননি সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং অপর দুই কমিশনার মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন।
 
গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পরের দিন চেয়ারম্যানসহ দুই কমিশনার অফিস করলেও ৭ ও ৮ আগস্ট তারা অফিস করেননি। তবে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন নিয়মিত অফিস করছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারকে তাদের অফিসে দেখা যায়নি। তবে তাদের পিএস অফিস করছেন। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি তারা।

ছুটি নিয়েছেন কি না জানতে চাইলে তারা যথাযথ জবাব দিতে পারেননি। দুদকের কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হন নি। অন্যদিকে দুদকের অন্যান্য কর্মকর্তারা অফিস করলেও অনেকটা ঢিলেঢালাভাবে কাজ করছেন। বেশকিছু রুমে কর্মকর্তা পাওয়া যায়নি। অনেকে নামমাত্র অফিসে এসে বের হয়ে গেছেন। বিশেষ করে দুপুরের পরে অধিকাংশ রুম ফাঁকা পাওয়া গেছে।

ট্যাগ: দুদক
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬