অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন কারা, কী পরিচয়?

০৮ আগস্ট ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন কারা, কী পরিচয়?

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন কারা, কী পরিচয়? © সম্পাদিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তী সরকার।

বাকি ১৬ জন উপদেষ্টা হলেন—
১. ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক)

২. ড. আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)

৩. আদিলুর রহমান খান (মানবাধিকার কর্মী)

৪. এ. এফ. হাসান আরিফ (সাবেক অ্যাটর্নি জেনারেল)

৫. তৌহিদ হোসেন (সাবেক রাষ্ট্রদূত)

৬. সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী)

৭. শারমিন মুর্শিদ (প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রতী)

৮. ফারুক-ই-আযম (বীর প্রতীক)

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা)

১০. সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত)

১১. বিধান রঞ্জন (চিকিৎসক)

১২. ড. আ ফ ম খালিদ হোসেন (মাওলানা, হেফাজতের সাবেক নায়েবে আমির)

১৩. ফরিদা আখতার (উবিনীগ, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা-এর নির্বাহী পরিচালক)

১৪. নুরজাহান বেগম (গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক)

১৫. মো. নাহিদ ইসলাম (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)

১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‌‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতিকে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে বিদেশ থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬