বঙ্গভবনে প্রবেশ করেছেন ড. ইউনূস

০৮ আগস্ট ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM

বঙ্গবভনে প্রবেশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরআগে তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠা‌নে যোগ দি‌তে বঙ্গবভ‌নে আসেন আম‌ন্ত্রিত অতিথিরা।

বৃহস্প‌তিবার (৮ আগস্ট ) সন্ধ্যা সা‌ড়ে ৮টার দিকে বঙ্গবভ‌নে ড. ইউনূসের গা‌ড়ি প্রবেশ কর‌তে দেখা যায়।

কিছুক্ষণ পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। রাত ৯ টায়  শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন। প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা প্রাথমিকভাবে ১৭ জন বলে জানা গেছে।

উ‌ল্লেখ্য, ফ্রান্সের প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস।

আইজিপির বাসায় চুরির খবর সত্য নয় জানিয়ে ব্যাখ্যা দিল পুলিশ
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence