এক ঘণ্টা পিছিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত ৯টায়

০৮ আগস্ট ২০২৪, ০৮:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
বঙ্গভবন

বঙ্গভবন © ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান এক ঘণ্টা পেছানো হয়েছে। আজ রাত সাড়ে ৮টায় শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে রাত ৯টায়। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: জন্ম-বেড়ে ওঠা, শিক্ষকতা, নোবেল জয়— ড. ইউনূসের বর্ণিল জীবন

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন।

এসময় রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬