ড. ইউনূসকে নিজেদের বললেন মির্জা ফখরুল

০৮ আগস্ট ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ড. ইউনূস তো আমাদেরই... ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিম গভর্মেন্টের দায়িত্ব তিনি পালন করবেন।’

বৃহস্পতিবার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। এই গোটা সমস্যার মূল হিসেবে ‘গণতন্ত্রের অভাব’কে উল্লেখ করে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান কাজ হিসেবে বর্ণনা করেন তিনি।

‘যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততো তিনি সাফল্য অর্জন করবেন... অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারে প্রত্যাবর্তন করতে হবে,’ বলেন বিএনপি মহাসচিব। এছাড়া আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন তিনি।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬