ভারতীয় হাই কমিশনের ফেসবুক থেকে সরল শেখ হাসিনার ছবি

০৮ আগস্ট ২০২৪, ০২:৩৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
বর্তমান ছবি ও পূর্বের ছবি

বর্তমান ছবি ও পূর্বের ছবি © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ভারতের আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি। তবে দেশত্যাগের পর অনেক সম্পর্ক নতুনভাবে গড়ছে।

এতদিন বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগী শেখ হাসিনার ছবি ছিল। তবে সে ছবি সরিয়ে ভারত ও বাংলাদেশের পতাকার ছবি দিয়ে ফেসবুক কাভার  ফটো আপডেট করা হয়। 

আজ বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) দুপুর ২টার দিকে ‘India in Bangladesh (High Commission of India, Dhaka)’ ফেসবুক পেজ নতুন কাভার ফটো আপডেট করা হয়। 

কাভার ফটো আপডেট করার পর বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় ফেসবুক ব্যবহারকারীদের। শাহিন নামে একজন মন্তব্য করেন, ‘আশা করবো ভারত সরকার এখন উপলব্ধি করতে পারবে যে ভারত সরকার কোন দলের পক্ষ নয় বাংলাদেশ জনগণের পক্ষে থাকবে সব সময়’

এদিকে ভারতে সাময়িক আশ্রয় নিলেও শেখ হাসিনার গন্তব্য এখনো ঠিক হয়নি। তিনি ভিন্ন কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।  

ট্যাগ: ভারত
হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close