বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে ঢাকা মেট্রোরেলের কর্মচারীরা

০৮ আগস্ট ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে ঢাকা মেট্রোরেলের কর্মচারীরা

বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে ঢাকা মেট্রোরেলের কর্মচারীরা © সংগৃহীত

বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমডিসিএল) ১০ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) কোম্পানিটির কর্মচারীরা পাঁচটি দাবিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মবিরতি ঘোষণা করেন। তবে জানা যায়, গত মঙ্গলবার (৬ আগস্ট) থেকেই তারা কর্মবিরতিতে আছেন।

কর্মচারীদের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর বৈষম্য দূরীকরণে আমাদের দাবি সমূহ:

১। বৈষম্যহীন বেতন কাঠামো অর্থাৎ সকল গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ প্রদান করতে হবে।

২। সরকারি যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে।

৩। অন্যান্য সকল সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সাথে সমন্বয় করে প্রমোশন ব্যবস্থা চালুকরণ ও সকল ধরনের ভাতাদি সম্মিলিত সার্ভিসরুল প্রদান করতে হবে।

৪। শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সকল সরকারি মালিকানাধীন কোম্পানির যোগদানের তারিখ থেকে স্থায়ীকরণ করতে হবে।

৫। স্টেশন ও ডিপোসহ সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে।

মেট্রোরেলের কর্মচারীদের সূত্রে জানা যায়, তাদের মধ্যে দাবিগুলো নিয়ে অনেক আগ থেকে আলোচনা করছেন। আর বেশ কিছুদিন আগে থেকেই তারা কর্মবিরতিতে আছেন। আজকে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি ঘোষণা করেছেন।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence