বাজারে কমেছে সবজির দাম

০৮ আগস্ট ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM

© সংগৃহীত

দেশব্যাপী অস্থিরতার কারণে রাজধানীতে সরবরাহ কমে যাওয়ায় যে-সব সবজির দাম প্রতি কেজি ২০–৩০ টাকা বেড়েছিল, সেগুলোর দাম কমতে শুরু করেছে। তবে বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম এখনো চড়া।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার রাত থেকে অস্থিরতার কারণে ঢাকার বাজারে সবজির সরবরাহ প্রায় ৩০ শতাংশ কমে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা বাড়তে শুরু করেছে।

বুধবার (৭ আগস্ট) ঢাকার বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন সবজির দাম কমতির দিকে। বেশির ভাগ দোকানে আলু ৭০ টাকা থেকে কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

প্রতি কেজি বেগুনের দাম গত শুক্রবারের ৮০–১০০ টাকা থেকে কমে ৬০–৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা থেকে কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের দাম প্রতিটি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। একইভাবে করলা এখন ৫০ থেকে ৬০ টাকা ও ঢেঁড়শ ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কারওয়ান বাজার সবজির আড়তদারদের সংগঠনের সভাপতি ইমরান মাস্টার বলেন, এ মৌসুমে এমনিতেই সবজির উৎপাদন ও সরবরাহ কম থাকে। দেশব্যাপী অস্থিরতা সরবরাহের ঘাটতিকে আরও বাড়িয়ে তুলেছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে।

সবজির দাম কিছুটা কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক। প্রতি আঁটি লাল, পালং ও মুলার শাক বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা কয়েক সপ্তাহ আগে ছিল ১৫ টাকা। অন্যদিকে প্রতি আঁটি লাউ শাক বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

ট্যাগ: দাম
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬