শৃঙ্খলা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএনসিসি

০৭ আগস্ট ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM

© লোগো

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে থানায় হামলার মাধ্যমে পুলিশ নিহতের ঘটনা ঘটেছে। বর্তমানে দেশের কোথাও ট্র্যাফিক পুলিশের কার্যক্রম বিদ্যমান নেই। এই পরিস্থিতিতে সড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন।

তবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (বিএনসিসি) বলছে, রাস্তাঘাটে ট্র্যাফিক কন্ট্রোলের জন্য কোন পুলিশের উপস্থিতি না থাকাতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় শৃঙ্খলা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএনসিসির ক্যাডেটরা। আজ বুধবার এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে কিছু নির্দেশনাও দিয়েছে বিএনসিসি। 

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় বিএনসিসিও/পিইউও/টিইউওদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএনসিসি এর আগ্রহী সক্রিয় ক্যাডেট কর্তৃক নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে অবহিত পূর্বক এবং আনসার ভিডিপি এর সাথে সমন্বয় পূর্বক যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভূমিকা রাখবে। এক্ষেত্রে ক্যাডেটগণ আনসারদের সমন্বয়ে ট্র্যাফিক কন্ট্রোল করবে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, ক্যাডেটগণ স্বউদ্যোগে এলাকা পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করতে পারবে। ক্যাডেটরা ছোট ছোট গ্রুপে কার্যক্রম পরিচালনা করবে। সামরিক স্টাফগণ একা একা মোতায়নে না থেকে মোবাইলের মাধ্যমে বিএনসিসিও/পিইউও/টিইউওদের এবং ক্যাডেটদের সাথে সমন্বয় করবে। ডিউটি চলাকালে ক্যাডেটরা ইউনিফর্ম পরিহিত থাকবে এবং আইডি কার্ড ব্যবহার করবে। দায়িত্ব পালনকালে তাদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। কেবল শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুন ফান্ড হতে দুপুরের/রাতের খাবার এবং টি ব্রেক প্রদান করা যেতে পারে। 

“অনতিবিলম্বে উপরিউক্ত নির্দেশ পালনের জন্য অনুরোধ করা হলো। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং উন্নতি হলে উপরিউক্ত দায়িত্ব প্রত্যাহার করতে হবে। বিষয়টি আপনাদের অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।”

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬