প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিয়োগ বাতিল

০৭ আগস্ট ২০২৪, ০৯:১২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
ভাস্কর দেবনাথ বাপ্পি

ভাস্কর দেবনাথ বাপ্পি © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাতে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. তোফাজ্জল হোসেন মিয়ার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তোফাজ্জল হোসেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর সিনিয়র সচিব থেকে মুখ্য সচিবে পদোন্নতি পান তিনি।

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬